কলকাতা

অস্বস্থিকর গরমের মধ্যেই অন্ধকারে ডুবে গেলো শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ

একেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। আর তার মধ্যেই আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হলো শহরের বিস্তীর্ণ অংশ। সন্ধ্যে থেকেই দফায় দফায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। রাত বাড়তে না বাড়তেই চরম আকার ধারণ করে। শহরের এক কোণা থেকে ওপর কোণা সব জায়গাতেই ছড়িয়ে পড়ে এই বিদ্যুৎ বিপর্যয়ের খবর।

একই ভাবে বৃহস্পিবার রাতে সল্টলেক এলাকাও ডুবে যায় এই অন্ধকারে। যদিও বিদ্যুৎ দফতরের তৎপরতায় পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একেই প্রচন্ড গরমে অস্বস্থিকর অবস্থা শহরবাসীর, তার ওপর বৃষ্টি স্মৃতি চিহ্ন টুকু নেই। এই অবস্থায় আচমকা লোডশেডিং হওয়ায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় শহরবাসীর।

ইতিমধ্যেই আলিপুর আবহওয়া দফতর জানিয়ে দিয়েছে গরম কমার কোনো লক্ষণই নেই। শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার ৪১.৬ ডিগ্রি রেকর্ড করা তাপমাত্রা হয়েছে। বিগত ৫০ বছরের রেকর্ড অনুযায়ী কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা হয়েছে বৃহস্পিবার। শুক্রবার সারাদিন তাপমাত্রা থাকবে ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গে মূলত মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন আদ্রতাজনিত অস্বস্থিকর আবহাওয়া থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.