সন্দেশখালির ঘটনায় তৃণমূলকে ভৎসনা কলকাতা হাইকোর্টের। আদালতের দাবি,’লজ্জাজনক, এই ঘটনায় ১০০% দায়ী রাজ্যের শাসক দল’।
এদিন হাইকোর্ট জানায়,’সন্দেশখালিতে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। সন্দেশখালিতে যা ঘটেছে তার নৈতিক দায় বর্তায় গোটা জেলা পুলিশ প্রশাসন ও শাসক দলের উপর।নাগরিকদের ভয়ে জীবন কাটাতে হলে তার দায় ১০০ শতাংশ শাসক দলের। এর জন্য দায়ী সরকারও’।
সন্দেশখালির মহিলাদের প্রতি দিনের দিন অত্যাচার করা হয়েছে বলে আদালতে অভিযোগ আইনজীবি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের।সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানায়,’টিবেরেওয়াল যে দাবি করছেন, তার ১ শতাংশ সত্যতা থাকলেও এটা খুবই লজ্জাজনক। জমি দখল করার অভিযোগ স্বীকার করে নেওয়া হয়েছে রিপোর্টে। তা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু যেভাবে ফেরত দেওয়া হয়েছে তা আইনানুগ নয়। একাধিক মহিলা নির্যাতনের অভিযোগ করেছেন সন্দেশখালিতে। কিন্তু পুলিশ অভিযোগ যেভাবে নথিভুক্ত করেছে, তা উপযুক্তভাবে করা হয়নি’।







