রাজনীতি

‘সব মুসলিমই রামের বংশধর’, বিস্ফোরক দাবি বিজেপি সংখ্যালঘু মোর্চা প্রধানের

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে শোরগোল ফেলে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের মুসলমানরা ভগবান রামের বংশধর এবং যারা রাম ও কৃষ্ণে বিশ্বাস করে না, তারা প্রকৃত মুসলিম নন। তার এই মন্তব্য ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জামাল সিদ্দিকী বলেন, “ইসলামের অনেক আগে থেকেই এখানে সনাতন ধর্ম বিদ্যমান ছিল। এটি আমাদের ভারতীয় সভ্যতার ভিত্তি।” তিনি জোর দিয়ে বলেন যে, ভারতীয় সংস্কৃতিতে সনাতন ধর্মের শিকড় অত্যন্ত প্রাচীন। ইসলামী শিক্ষা ও ঐতিহ্যের উল্লেখ করে সিদ্দিকী বলেন, ইসলাম একাধিক নবীর প্রতি বিশ্বাসকে সমর্থন করে।
বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রধান তার বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেন, “ইসলামে আমরা একজন নবীকে নয়, অনেক নবীকে বিশ্বাস করি। কোরানে মাত্র ২৫ জন নবীর কথা বলা হয়েছে কিন্তু হাদিস এবং ইসলামী ঐতিহ্য বলে যে প্রায় ১,২৪,০০০ নবী বিশ্বের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছে। আমরা কীভাবে বলতে পারি যে ভগবান রাম এবং কৃষ্ণ তাদের মধ্যে ছিলেন না? তারা আমাদের আল্লাহর রাসূল হতে পারেন।”
সিদ্দিকী আরও দাবি করেন, “আমরা কয়েক দশক আগে আমাদের উপাসনা এবং প্রার্থনার ধরণ পরিবর্তন করেছি। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এখনও সনাতন। আমরা সবাই ভগবান রামের বংশধর।” তার এই মন্তব্য ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। দেশের বহুত্ববাদী কাঠামোয় এই ধরনের মন্তব্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.