দেশভাইরাল

গলায় ওড়না বেঁধে , লাঠি হাতে , অসুস্থ চিতাবাঘকে ঘোরানো হলো গোটা গ্রাম ! ভাইরাল ভিডিও

গলায় ওড়না বেঁধে , অসুস্থ চিকিৎসককে ঘোরানো হলো গোটা গ্রাম ! ঘটনা রাজস্থানের । অভিযোগ , কয়েকজন গ্রামবাসী , এক অসুস্থ চিতাবাঘকে , গলায় ওড়না বেঁধে , গ্রামে ঘোড়ায় । ওড়নাটিকে দড়ির মতো করে পেঁচিয়ে , লাঠি হাতে , চিতাবাঘটিকে ঘোরানো হয় । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ( ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ )। ভিডিওয় দেখা যায় , অসুস্থ চিতাবাঘটি নড়াচড়াও করতে পারছিল না ভয়ে । অসুস্থ ও আহত চিতাবাঘটির ওপর অত্যাচার করতে দেখা ভাইরাল ভিডিওয় । বৃষ্টিতে ভিজে , আরো অসুস্থ হয়ে পড়ে চিতাবাঘটি ।

জানা গিয়েছে একটি গাছের কাছে , বসে ছিল চিতাবাঘটি । অসুস্থতায় নড়াচড়াও করতে পারছিল না। তা দেখেই সাহস পেয়ে যান গ্রামবাসীরা । চিতাবাঘটির কাছে গিয়ে , তার গলায় , ওড়নার ফাঁস আটকে দেওয়া হয়। অসুস্থতায় , চিতাবাঘটির নড়াচড়া করার শক্তিটুকুও ছিল না। তাই সে আক্রমণও করতে পারেনি কাউকে। আর সেই সুযোগকেই হাতিয়ার করা হয় ।

পরে বনবিভাগ , পুরো ঘটনার খবর পেলে , একটি দল পৌঁছে উদ্ধার করে চিতাবাঘটিকে । জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর , আপাতত তাকে কোটা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.