দেশরাজনীতি

বিহার বিধানসভার প্রাক্কালে চিরাগ পাশওয়ানের মন্ত্রিত্ব থেকে ইস্তফার জল্পনা

আসন্ন বিহার বিধানসভা। চলতি বছরের শেষের দিকে বিহারে নির্বাচনের জন্য তোলপাড় রাজনৈতিক চর্চা। এরই মধ্যে নতুন করে জল্পনা উস্কে দিল চিরাগ পাশওয়ান। তাহলে কি এবার লোক জনশক্তি পার্টি স্বতন্ত্রভাবে বিহার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে?

লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সুপ্রিমো চিরাগ পাশওয়ান বর্তমানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীত্বের দায়িত্ব সামলাচ্ছেন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই বিহারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের। লোক জনশক্তি পার্টির যদিও এনডিএর সঙ্গে জোট বেঁধে রয়েছে। তবে আসন্ন নির্বাচনে এককভাবে লড়াই করার ডাক দিয়েছে লোক জনশক্তি পার্টির সুপ্রিমো। পাশাপাশি নির্বাচনে মনোনিবেশ করতে কেন্দ্রীয় মন্ত্রীত্ব ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন চিরাগ পাশওয়ান। ২০ নভেম্বরের মধ্যে ভোটপর্ব শেষ করতে হবে। এই নির্বাচনে এই ধরনের বিভিন্ন সিদ্ধান্তের জন্য চাপ বৃদ্ধি হতে পারে নীতীশের উপর।

তবে বিহারে দলিত, বহুজন, যুব ও মহিলাদের মধ্যে চিরাগের জনপ্রিয়তা রয়েছে চিরাগের। তাই ভোটের ময়দানে এই জনপ্রিয় তাকে হাতিয়ার করে বাজিমাত করতে চাইছেন লোক জনশক্তি পার্টি। এই জল্পনা আগামী দিনে কতটা সত্যি হয় সেটা সময়। তবে এটা বলাই বাহুল্য এই জল্পনা নিয়ে বিহার রাজনীতিতে চলছে ব্যাপক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.