অবশেষে হাজিরা কেষ্টর । বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল । বোলপুরের আইসি কে হুমকি দেওয়ার ঘটনায় ৭ দিন পর বৃহস্পতিবার দুপুর প্রায় সাড়ে ৩ টের দিকে হাজিরা দেন বীরভূমের কেষ্ট ।
বৃহস্পতিবার দুপুরে অনুব্রত মণ্ডলের হাজিরার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শান্তিনিকেতন থানা চত্বর । নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের র্যাফও নামানো হয় । তবে একটি সাধারণ গাড়িতে চেপে অনুব্রত সেখানে পৌঁছান , এবং সোজা চলে যান এসডিপিও অফিসে ।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মন্ডলের মোবাইল ফোনটি। পাশাপশি বোলপুর থানার আইসি লিটন হালদারের দুটি ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । তবে এখনো পর্যন্ত ‘অডিয়ো-ক্লিপ’-এর কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কি না, সেবিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।উল্লেখ্য ওই অডিও ক্লিপ কিভাবে বাইরে প্রকাশ্যে এলো, তা নিয়ে ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশ তদন্ত শুরু করেছে । এমনকি পুলিশ সূত্রে খবর , বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধেও শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ।
অনুব্রতর হাজিরা নিয়ে বিরোধীদের দাবী , মাঝের এই কয়েক দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে। গেরুয়া শিবির এও প্রশ্ন তুলেছে যে দলের তরফো আশ্বাস মিলেছে কি না, ! তবে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী জানিয়েছেন , “আইনের শাসন আছে বলেই একজন দাপুটে নেতার বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে।”







