রাজ্য

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গের প্রতিটি বাড়িতে পৌঁছে যেতে চলেছে জগন্নাথ দেবের প্রসাদ

অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জমজমাট ভাবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দির। এরপরেই মুখ্যমন্ত্রী বঙ্গবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবেন দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রসাদ। তার জন্য জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। প্রস্তুতিপর্ব সম্পন্ন হয়েছে এবার পালা জগন্নাথ দেবের ছবি সহ প্রসাদের বাসকো প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার।

যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাড়ি বাড়ি জগন্নাথ দেবের পোশাক পৌঁছে দেবেন সেই মতো জোর কদমে প্রস্তুতি শুরু করেছিল প্রশাসন। এবার প্রস্তুতি গল্প শেষ হয়েছে। দুয়ারের রেশন প্রকল্পের মতোই দুয়ারে পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের প্রসাদ। যাঁরা রেশন পায় না, তাঁদের বাড়িতে অন্যভাবে পৌঁছে যাবে প্রসাদ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে স্থির করা হয়েছে কতটা পরিমাণ মিষ্টি থাকবে প্রতিটি মিষ্টির বাক্সে। এই প্যাকেটের থাকবে একটি গজা, একটি প্যাড়া ও জগন্নাথ মন্দিরের ছবি। চলতি মাসের ২৭ তারিখে রথযাত্রা ও ৪ঠা জুলাই হতে চলেছে উল্টরথ। তার আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে প্রসাদের প্যাকেট। চলতি মাসের ১৭ থেকে ২৭ তারিখের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.