জেলা

আলুভাজা তাও আবার কীটনাশক দিয়ে! খাবার মুখে দিতেই

বর্ধমানের জামালপুর থানার চৌবেড়িয়া অঞ্চলে এক চাঞ্চল্যকর দুর্ঘটনায় বাড়লো শোরগোল। ভুল বসত আলুভাজার ওপর পোস্তর জায়গায় কীটনাশক ছড়িয়ে ফেলেন ৭২ বছরের বৃদ্ধ পুণব সরকার। শুক্রবার দুপুরে বাড়িতে তিনি ছাড়া কেউ ছিলনা। মাঠে যাওয়ার আগে দ্রুত রান্না করে তাড়াতাড়ি খাওয়াও সেরে নিতে চেয়েছিলেন তিনি।
কিন্তু প্রথমaa গ্রাসেই মুখে দিতেই তেঁতো স্বাদ পেয়ে সন্দেহ জাগে তার। ছেলে এসে বলে, ওটাই তো পোস্ত। তখনই পুণববাবুর মনে হয়, পোস্ত এতো তেঁতো হয় না! সৌভাগ্য যে, মাত্র তিন মুঠো খেয়েছিলেন তিনি। এরপরই শরীর খারাপ লাগলে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
হাসপাতালে শুয়ে নিজের অভিজ্ঞতা নিজের মুখেই পুণব সরকার জানালেন, বাড়িতে কোনও মহিলা না থাকায় তিনিই ও তাঁর ছেলে রান্নাবান্না করতেন। তাড়াহুড়োয় ভুল করে কীটনাশককে পোস্ত ভেবে খেয়ে ফেলার পরিণতি ভয়াবহ হতে পারত । সঠিক সময় চিকিৎসার পাওয়ায় এখন তিনি বিপদ মুক্ত। চিকিৎসকরা জানান, সময়মতো নিয়ে আসায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় প্রকাশ্যে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.