দেশবিদেশ

রাশিয়া থেকে আমদানি করে আমেরিকাই, তবু ভারতকে শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের!

রাশিয়ার সঙ্গে আমদানি-বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠতেই অবাক করার মতো প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম বা সার আমদানি করে এই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই। পাশাপাশি, তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখতে হবে।
এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। অভিযোগের সুরে জানিয়ে দিয়েছেন, এর ফলে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করা হতে পারে।

এই মন্তব্যে সাড়া দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লির বক্তব্য, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতকে নিশানা করছে, যা সম্পূর্ণ অন্যায্য এবং ভিত্তিহীন। পাল্টা যুক্তি দিয়ে ভারতের দাবি, আমেরিকা নিজেই রাশিয়া থেকে পরমাণু শিল্পে ব্যবহৃত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, বিভিন্ন ধরনের সার, রাসায়নিক উপাদান ও প্যালাডিয়াম আমদানি করে এমনকি ইউক্রেন যুদ্ধ শুরুর পরেও সেই আমদানি বন্ধ হয়নি। এই প্রসঙ্গ যখন উঠে আসে, ট্রাম্প ফের জানান, তিনি এই বিষয়ে অবগত নন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না। পরে বিষয়টি খতিয়ে দেখতে হবে।”

এই বিতর্কের মধ্যেই, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর কথা বলেন ট্রাম্প। পাশাপাশি, রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতকে শাস্তি দিতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে শাস্তির আর্থিক অঙ্ক সম্পর্কে কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক বর্তমানে একটি চুক্তির পর্যায়ে থাকলেও, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এর মধ্যেই ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের ইঙ্গিত নিয়ে উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক মহলে। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অবস্থায় ভারত ও আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি বজায় থাকবে?

সোম ও মঙ্গলবার, টানা দু’দিন ভারতের প্রতি কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আমাদের সঙ্গে ব্যবসা করে, কিন্তু আমেরিকা তাদের সঙ্গে তেমনটা পারে না। সেই সূত্র ধরেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। যদিও কোন পণ্যের উপর কতটা শুল্ক বাড়বে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.