নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ঐতিহাসিক মে দিবস উপলক্ষ্যে সি.পি.আই(এম) পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার,মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত কুচুট-রাজবাড়ি বাজারে সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে শিবপুর থেকে রাজবাড়ি বাজার পর্যন্ত মিছিল করে এসে রাজবাড়ি বাজারে একটি সভা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
কৃষক শভার সভাপতি শান্তি ব্যানার্জ্জী, সিটুর ব্লক সমন্বয় কমিটির সম্পাদক কমরেড সুদেব ঘোষ, ক্ষেতমজুর নেতৃত্ব বাদল হেমব্রম, প্রাক্তন যুব নেতৃত্ব বিপিন রায় চৌধুরী, শিক্ষক নেতৃত্ব সুজিত হাজরা সহ নেতৃত্ব ও কর্মীবৃন্দ।







