বিনোদন

চিরসখা ধারাবাহিকে রোশনি তন্বী ভট্টাচার্যর হাত ধরে নতুন চরিত্রের আবির্ভাব

সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে চিরসাখা ধারাবাহিক। যেই ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে অনেক চমক। তবে টিআরপি লিস্টে এখনো পর্যন্ত খুব একটা দাগ কাটতে পারিনি। এবারে এই ধারাবাহিকের গল্পের মোড় ঘোরাতে নতুন করে আসছে এক খলনায়িকা। সেখানে দেখা যাবে কোন অভিনেত্রীকে?

এর আগে জি বাংলায় রোমান্টিক কমেডি সিরিয়াল হৃদয় হরন বিএ পাস ধারাবাইকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য। এছাড়াও সানবাংলা দেখা গেছে তাকে। এমনকি কিছুদিন আগেই জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কোন মন ভেসে যায়’তে খল চরিত্রে দেখা গিয়েছিল নায়িকাকে। এরপর ফের তাকে ছোট পর্দায় দেখা যেতে চলেছে।

স্টার জলসার হাত ধরে চিরসখা ধারাবাহিকে মিঠির বোনের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। তবে এই চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক হবে সেই বিষয়ে এখনই পরিষ্কার করে বলতে চাইছে না পরিচালক। তবে নতুন চরিত্রের মাধ্যমে এই ধারাবাহিক টিআরপি লিস্টে জায়গা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.