দেশ

ফের সোনার গাড়িতে জঙ্গি হামলা

এখনো পর্যন্ত ভারতবাসীদের মন থেকে ২০১১ সালের স্মৃতি মুছে যায়নি। ভালোবাসার দিন অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। বুধবার ঘড়ির কথায় ঠিক ১ টার সময় সেনাবাহিনীর গাড়ির উপর হামলা চালায় সেই স্মৃতির আবারো চাঙ্গা হল। প্রশ্ন হচ্ছে আবারো কি পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি ঘটতে চলেছে?

সেনার গাড়িতে জঙ্গি হামলায় উস্কে দিল পুলওয়ামা হামলার ছবি। এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি যাওয়ার সময় সুন্দরবাণী মাল্লা রোডে সেনাবাহিনীর বাড়ি পৌঁছায় টহলদারি করতে। তবে ফাল গ্রামে পৌঁছানোর পর যখন সেই এলাকায় সেনাবাহিনীর দল পেট্রলিং করতে শুরু করে, ঠিক তখনই তাদের উপর অতর্কিতে হামলা চলে। প্রথমেই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনাবাহিনীর ওপর ১ থেকে ২ রাউন্ড গুলি চালায়।

এরপর জঙ্গল থেকে হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসতে শুরু করে। পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা। এরপর কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। তবে স্বস্তির বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর তড়িঘড়ি ভারতীয় সেনা পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরো এলাকায় তল্লাশি চালিয়ে জানার চেষ্টা করছে এই হামলার নেপথে কে বা কারা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী এই হামলার দায়ের স্বীকার করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.