দেশস্বাস্থ্য

সব মন্ত্রীদেরই করাতে হবে কোভিড টেস্ট ! বড় নির্দেশ কেন্দ্রের

দেশে ফের বাড়ছে করোনার উদ্বেগ । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । এমত অবস্থায় , এবার কঠোর পদক্ষেপ রাজধানীর । দেওয়া হয়েছে বড় নির্দেশ । জানানো হয়েছে ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে কোভিড টেস্ট করাতে হবে । দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই দিল্লিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়েছে। পূর্বেও করোনা পরিস্থিতিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে । আবার সেই নির্দেশ জারি করলো কেন্দ্র।

অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী , মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা নিয়ে বড় বৈঠক করেছেন । বৈঠক শেষে , মমতা ব্যানার্জি সাফ জানিয়ে দেন , “ভয় পাওয়ার কোনও কারণ নেই। যদি কারও অন্য কোনও রোগ থাকে তাঁরা সতর্ক থাকুন। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। অ‍্যান্টি কোভিড ভ্যাকসিন বেরিয়ে গিয়েছে। যদি কোনওরকমভাবে আগের মতো পরিস্থিতি হয়, আমরা মিটিং করে প্রস্তুতি করে রাখলাম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.