দেশ

দুর্ঘটনার পর দিনই ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া , ৩ ঘণ্টা আকাশে চক্কর কেটেই মুম্বাই ফিরল লন্ডনগামী বিমান

এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা । বৃহস্পতিবার আমেদাবাদে, এক মেডিক্যাল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান । ঠিক তার পরের দিনই অর্থাৎ শুক্রবার ফের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান । উড়ান দেওয়ার পর , প্রায় ৩ ঘণ্টা আকাশে চক্কর কেটেই লন্ডনগামী বিমান ফিরল মুম্বাই এয়ারপোর্টে । ভোর ৫.৩৯ মিনিট নাগাদ , মুম্বাই থেকে উড়ান ভরে এয়ার ইন্ডিয়ার বিমানটি । কিন্তু হঠাৎ কি এমন হলো , যে লন্ডনের পথে যাওয়া বিমানকে ফিরতে হলো মুম্বাইতে ?

এয়ার ইন্ডিয়ার এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে । বিবৃতি থেকে জানা গিয়েছে , বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে ইরানের আকাশসীমা । যার জেরে ইউরোপের দেশগুলিতে বিমানগুলি পৌঁছোতে পারছে না । যার জেরে বহু বিমানেরই যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । এয়ার ইন্ডিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে জানা গিয়েছে, ১৬ টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে , বা তাদের ফিরিয়ে আনা হচ্ছে ।

পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে । উল্লেখ্য , কেউ বিমানের টিকিট বাতিল করলে , সেই ব্যক্তি টাকাও ফেরত পাবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে । তবে যে ১৬ টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে, সেই বিমানগুলির যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হবে বলে খবর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.