নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিল বারাসাত পক্সো আদালত । নিউ টাউন থানার অন্তর্গত গৌরাঙ্গ নগর এলাকায় আট বছর কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী পাপ্পু বণিককে যাবজ্জীবন সাজা দিল বারাসাত পক্সো আদালত।
ঘটনাটি ঘটে ২০১৯ সালে অক্টোবর মাসে ২৪ তারিখ । বারাসাত পক্সো আদালতের স্পেশাল আইনজীবী গৌতম কুমার সরকার জানান অভিযুক্তের মেয়ের সাথেই ওই আট বছরের কিশোরী ঘরেই খেলছিল। অভিযোগ নিজের মেয়েকে ঘর থেকে বার করে দিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে নিউ টাউন থানার পুলিশ গ্রেপ্তার করে। দীর্ঘদিন শুনানির পর আজ অভিযুক্তকে দুপুর দুটো ত্রিশ নাগাদ যাবজ্জীবন সাজা দিল বারাসাত পক্সো আদালত। পাশাপাশি ৫০০০০ টাকা জরিমানমা।







