খেলাধুলা

আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি, থিকশানার ঘূর্ণিতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হওয়ার পর একদিনের সিরিজে দারুণভাবে ফিরে এলো শ্রীলংকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ও মাহিশ থিকশানার চার উইকেটের সৌজন্যে অস্ট্রেলিয়াকে ৪৯ রানে হারিয়ে চমক দেখিয়েছে স্বাগতিকরা। কলম্বোর পিচে স্পিন ও পেসারদের সমান সাহায্য মিললেও আসালাঙ্কার লড়াকু ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা মাত্র ১৩৫ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় ছিল। কিন্তু আসালাঙ্কা (১২৭) একাই লড়াই চালিয়ে যান এবং শেষ দিকে এষান মালিঙ্গাকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলকে ২১৪ রানে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস, অ্যাবট, হার্ডি ও জনসন মিলে ৯টি উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২১৫ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই ম্যাট শর্ট শূন্য রানে আউট হন, এরপর ফ্রেজার-ম্যাকগার্ক ও কুপার কনোলিও ব্যর্থ হন। মর্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ে ৫২ রানের জুটি গড়লেও থিকশানার স্পিন জাদুতে তারা বেশিক্ষণ টিকতে পারেননি। থিকশানা ৪০ রানে ৪ উইকেট নিয়ে অসিদের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

শেষদিকে হার্ডি ও অ্যাবট কিছুটা লড়াই করলেও থিকশানা ও আসিথা ফার্নান্দোর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা এই জয়ে শেষ ১২ ম্যাচে অষ্টমবার জয় পেল, যদিও তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.