জাহ্নবীর ২০১৮ সালে তার প্রথম ছবি ‘ধড়ক’ দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। বলিউড অভিনেত্রীরা প্রায়ই তাদের অভিনয় দক্ষতার জন্য সমালোচিত হন এবং জাহ্নবী কাপুর আগের ‘মিলি’ এবং ‘গুডলাক জেরি’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করা সত্ত্বেও একই ধরনের সমালোচনার সম্মুখীন হন।
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর, বলিউডে মাত্র পাঁচ বছর পর দক্ষিণী চলচ্চিত্র শিল্পে পা রাখছেন। জাহ্নবীকে কীভাবে এই সুযোগ পেল, চমকে যাবেন জানলে সেকথা।
জাহ্নবী সম্প্রতি বলেছেন যে তিনি ‘আরআরআর’ ছবিতে এনটিআর জুনিয়রের অভিনয় দেখে কতটা মুগ্ধ হয়েছিলেন এবং কীভাবে তাঁর সাথে কাজ করার স্বপ্ন ছিল। আসন্ন ফিল্ম ‘এনটিআর 30’-এ তাঁর সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি গর্বিত বোধ করছেন, অপেক্ষা করছিলেন এই মুহুর্তের জন্যে। তিনি আরও বলেন, ছবিটিতে সুযোগ পাওয়ার জন্যে পরিচালক কোরাতলা শিবাকে ক্রমাগত বার্তা দিয়েছিলেন। তিনি এখন অধীর আগ্রহে দিন গুনছেন।







