বিদেশ

খাইবার শেকান এখন আর গুদামে নয়—ইজরায়েলের আকাশ লক্ষ্য করে ইরানের বিধ্বংসী বার্তা!

বাঁধ ভেঙে যেন ঝড়ের গতি নিয়েছে মধ্যপ্রাচ্য! আমেরিকার হঠাৎ হামলার পর আর থেমে থাকেনি ইরান। বরং আরও পালা শক্ত করে মাঠে নেমেছে তারা। রক্তগরম ক্ষোভে এবার ইজরায়েলের বুকে জ্বলন্ত তির ছুঁড়ল তেহরান। ইতিহাসে এই প্রথমবার, ইজরায়েলের দিকে ছোড়া হল ইরানের ‘খাইবার শেকান’—যা শব্দে নয়, প্রলয়ের বার্তা দেয় আঘাতে।

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রোমিস ৩’-এর অংশ হিসেবে একযোগে ৪০টি খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলের দিকে। এর প্রত্যেকটি সক্ষম ১৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে—সরাসরি আয়রন ডোমের বুক চিরে ঢুকে যেতে।

২০২২ সালে বিপ্লবের ৪৩তম বর্ষে এই ভয়ঙ্কর অস্ত্র আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীতে যোগ হলেও এতদিন তা ছিল ‘ঘুমন্ত দৈত্য’। এবার সেই দৈত্যকে জাগিয়ে দিয়েছে তেহরান, বিশ্বের চোখে চোখ রেখে!

বিশ্লেষকদের মতে, আমেরিকার হস্তক্ষেপে যখন মধ্যপ্রাচ্য দাউদাউ করে জ্বলছে, তখন এই পদক্ষেপ কূটনৈতিকভাবে এক নতুন উত্তপ্ত অধ্যায়ের সূচনা। আমেরিকা-ইজরায়েল যখন একসুরে গলা মেলাচ্ছে, তখন ইরানকে পরোক্ষে সমর্থন জানাতে শুরু করেছে রাশিয়া। ইতিমধ্যেই মস্কো যাওয়ার কথা ঘোষণা করেছেন ইরানের বিদেশমন্ত্রী।

এক কথায়, এখন আর কূটনীতির টেবিল নয়, ‘খাইবার শেকান’-এর হুঙ্কারে কথা বলছে ইরান!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.