বিনোদন

৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতা নিয়েই বাজিমাত বলিউডে

উচ্চতা মাত্র ৪ ফুট ৮ ইঞ্চি। বড় পোস্টারে মুখ না থাকলেও, বড় পর্দায় তাঁর উপস্থিতি এখন কোটি টাকার সমান। তিনি জাফর সাদিক ভারতের বর্তমান সময়ের অন্যতম অলরাউন্ডার অভিনেতা, যিনি এক সময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার।

মাত্র ২৯ বছরের এমন এক সফর, যা অনেক সুপারস্টারকে পিছনে ফেলে দিয়েছে। ২০২০ সালে ‘Paava Kadhigal’ ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে পা রাখেন জাফর। বড় পর্দায় প্রথম দেখা মেলে ২০২২ সালে, কামাল হাসান অভিনীত ব্লকবাস্টার ছবি ‘বিক্রম’-এ। ছোট একটি চরিত্রে থাকলেও, দর্শকের চোখ এড়িয়ে যাননি তিনি।

এরপর একের পর এক হিট ছবির অংশ হয়ে ওঠেন জাফর। ২০২৩ সালে রজনীকান্তের ‘জেলার’ ছবিতে তাঁর উপস্থিতি ছিল স্মরণীয়। একই বছরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির মাধ্যমে।
পরিসংখ্যানই প্রমাণ:
বিক্রম (2022): ৪১৪ কোটি (কামাল হাসানের কেরিয়ারের সেরা হিট)
জেলার (2023): ৬০৫ কোটি (২০২৩ সালের তামিল ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়)
জওয়ান (2023): ১১৫০ কোটি (শাহরুখ খানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়)

এই তিন ছবিতে ছোট চরিত্রে থাকলেও, প্রত্যেকটি ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাফর। সব মিলিয়ে মাত্র পাঁচ বছরে তাঁর অভিনীত ছবিগুলির মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২২০০ কোটি, যেখানে একাধিক সুপারস্টারও পিছিয়ে পড়েছেন।

প্রভাস, রজনীকান্ত, সলমন খান, সানি দেওল কিংবা রণবীর কাপুর—এর মতো তারকারাও একই সময়ে এত আয় করতে পারেননি। শুধুমাত্র শাহরুখ খান এগিয়ে, যাঁর তিনটি ছবির সম্মিলিত আয় ২৬০০ কোটি।
সর্বশেষ বরুণ ধাওয়ানের ‘Baby John’ ছবিতেও দেখা গেছে জাফরকে।
জাফরের উত্থান বলিউড ও টলিউডের জন্য এক বড়ো বার্তা। প্রতিভা থাকলে ছোটো চরিত্রও দর্শক হৃদয়ে জায়গা করে নিতে পারে। আর সেটাই করে দেখিয়েছেন জাফর সাদিক, যার কাছে উচ্চতা নয়, ট্যালেন্টই আসল পরিচয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.