বিদেশ

পদ্মা পারে মন্দিরে বুলডোজার, ইউনূস সরকারের আমলেও থামছে না হিন্দু নির্যাতন

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ। অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় এলেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। এবার ঢাকায় এক অর্ধশতাব্দী পুরনো দুর্গা মন্দিরে বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

জানা গিয়েছে, ঢাকার এই প্রাচীন দুর্গা মন্দিরে প্রতিবছর নিয়ম মেনে দুর্গাপূজা ও কালীপূজা অনুষ্ঠিত হতো। প্রতিদিন নিয়ম করে পূজাও চলত। গত মঙ্গলবার গভীর রাতে মৌলবাদীদের একটি দল মন্দির চত্বরে হামলা চালায়। এরপর থেকেই স্থানীয় হিন্দু বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

কয়েক দিনের মধ্যেই সেই আশঙ্কা সত্যি হয়। প্রশাসনের উপস্থিতিতে সেনা ও পুলিশের সহায়তায় প্রকাশ্য দিবালোকে মন্দিরের উপর চলে বুলডোজার হামলা। অভিযোগ, সরকারের অনুমতিক্রমেই এই মন্দির ভাঙা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উঠেছে তীব্র নিন্দার ঝড়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন—
“চরমপন্থীরা ঢাকার এই দুর্গা মন্দির ভাঙার দাবি জানাচ্ছিল। অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মন্দিরটি ‘অবৈধ জমিতে নির্মিত’ বলে দাবি করে, এবং ধ্বংসের অনুমতি দেয়। এর ফলে মন্দির স্থানান্তর করা যায়নি, দেবীমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতাশাজনক। আমরা আবারও জোর দিয়ে বলছি— হিন্দু সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান, সম্পত্তি ও জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশের সরকারের।”

এই ঘটনার পরও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে সংখ্যালঘুদের উপর লাগাতার এই ধরনের হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.