বিনোদন

‘হেরা ফেরি ৩’ থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিলেন টাকা সহ সুদ

‘হেরা ফেরি ৩’-কে ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল। সেই ছবিতে বাবুরাও গণপতরাও আপটে চরিত্রে পরেশ রাওয়ালের প্রত্যাবর্তনের আশা করছিলেন অনেকেই। কিন্তু এবার সেই আশায় জল ঢাললেন খোদ পরেশ রাওয়াল নিজেই। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি পাকাপাকিভাবে এই ছবি থেকে সরে দাঁড়ালেন।

সূত্রের খবর, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, তাঁর সরে যাওয়ার সিদ্ধান্তে সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যদিও অভিনেতা ফেরত দিয়েছেন ১১ লাখ টাকা, যা তিনি অগ্রিম নিয়েছিলেন এবং তার সঙ্গে ১৫% সুদও।

জানা যাচ্ছে, বাজারদরের থেকে তিন গুণ বেশি পারিশ্রমিকে পরেশ রাওয়াল চুক্তিবদ্ধ হয়েছিলেন ছবিটির জন্য। মোট পারিশ্রমিক ছিল ১৫ লাখ টাকা। ছবির মুক্তির পর বাকি টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা শেষ।

ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ সালে, তাই পুরো পারিশ্রমিক পেতে আরও প্রায় ২ বছর সময় লাগত। অনেকের মতে, সেটাও তাঁর ছবি ছাড়ার অন্যতম কারণ।

অভিযোগ উঠেছিল, শ্যুটিং শুরু হওয়ার পর তিনি সরে গিয়েছেন, যা ‘অপেশাদার’ আচরণ। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও ছবির মূল শ্যুটিং শুরুই হয়নি, শুধুমাত্র একটি প্রোমো শ্যুট হয়েছিল, সেটিও ছবির শিডিউলের অংশ নয়।

সব মিলিয়ে, ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া এখন চূড়ান্ত। গল্পের মোড় ঘোরাতে প্রযোজকদের কী পদক্ষেপ, সেদিকেই তাকিয়ে আছেন অনুরাগীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.