কলকাতা

“ঘাড়ে লাভবাইট, ধর্ষণ কীভাবে?” — কসবা-কাণ্ডে মনোজিতের পক্ষ নিয়ে বিস্ফোরক আইনজীবী!

নিজস্ব প্রতিবেদন | কলকাতা: কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় গ্রেফতার মনোজিৎ মিশ্রকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে — এমনই বিস্ফোরক দাবি করলেন তাঁর আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার আদালত চত্বরেই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন,
“ধর্ষণ যদি হয়ে থাকে, তাহলে অভিযুক্তের ঘাড়ে লাভবাইট কী করে থাকবে?”

তাঁর দাবি, “আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। বিষয়টি বিচারাধীন, তাই সব তথ্য প্রকাশ করতে পারছি না। কিন্তু সময় এলেই সত্যি প্রকাশ্যে আসবে।”

এখানেই শেষ নয়, সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়,
“সিসিটিভিতে যে অপহরণের কথা বলা হচ্ছে, সেটাও ভিত্তিহীন। নাটক তৈরি করা হচ্ছে।”

আইনজীবীর এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমাজের একাংশের প্রশ্ন — এমন মন্তব্য কি নির্যাতিতার মানসিক যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে না?

অন্যদিকে, অভিযুক্ত মনোজিতের পরিবারের দাবি, “আমাদের ছেলেকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। এটা একেবারে সাজানো ঘটনা।”

📌 প্রসঙ্গত, ২৫ জুন দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে এক ছাত্রীর অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। তিন সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। গ্রেফতার করা হয় মনোজিৎ-সহ তিনজনকে।
মঙ্গলবার ফের আদালতে তোলা হয় ধৃতদের। পুলিশ আরও ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে।

🕵️ তদন্ত চলছে। বিতর্ক তুঙ্গে। এখন প্রশ্ন — এই মামলায় কে বলছে সত্য, আর কে লুকোচ্ছে ভয়ঙ্কর মিথ্যে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.