রাজ্য

ছাত্র ভোট না হলে , কোনো কলেজেই খোলা যাবে না ইউনিয়ন রুম ! বড় নির্দেশ আদালতের

নির্বাচন না হলে বন্ধ থাকবে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলির ছাত্র ইউনিয়ন রুম ! এমনই নির্দেশ কলকাতার উচ্চ আদালতের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের। উচ্চশিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে এই নির্দেশ । বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি না থাকলে , কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না। উল্লেখ্য, সাউথ ক্যালকাটা ল’ কলেজের জন্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশ প্রযোজ্য নয়।

উল্লেখ্য , কবে ছাত্র নির্বাচন হবে , তা নিয়ে আগামী ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যের। কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনার পরই আদালতে ছাত্রভোট নিয়ে মামলা হয় , এবং সেই মামলাতেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ , কলকাতা হাইকোর্টের ।

প্রসঙ্গত , প্রায় বছর আটেক আগে , ২০১৭ সালে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল । তারপর আর নির্বাচন হয়নি তবে বলা বাহুল্য , বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে তারপর ভোট হলেও সামগ্রিকভাবে কোনো নির্বাচন হয়নি । কসবা ল কলেজের কান্ডের পর , মামলাকারীর আইনজীবীর তরফে ইউনিয়ন রুম বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়েছিল । তার দাবী, হলফনামা দিয়ে উচ্চশিক্ষা দপ্তর আগেই জানিয়েছে, রাজ্য জুড়ে কোনও কলেজেই ছাত্র সংসদের নির্বাচন হয়নি। যা থেকে বোঝা যায় , কোনো কলেজেই ছাত্র সংসদ নেই। তাই কলেজের ইউনিয়ন রুম খোলা থাকারও মানে হয়না । এবার সেই আবেদনেই সম্মতি জানালো কলকাতা হাইকোর্ট ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.