জেলা

জমির ধার থেকে উদ্ধার হল মানব দেহের হাড়, কঙ্কাল, মাথার খুলি

জমির ধার থেকে উদ্ধার হল মানব দেহের হাড়, কঙ্কাল, মাথার খুলি। ঘটনায় চাঞ্চল্য বুধবার রাতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের সামচ্যাংড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম অঞ্চলের জৌগ্রাম সামচ্যাংরা আদিবাসী পাড়া বাইপাসের কাছে “দিবা রবি” কারখানার কাছে জাতীয় সড়ক সংলগ্ন রোডে কাজ চলাকালীন জিসিপি দিয়ে মাটি কাটার সময় শ্রমিকদের এই কঙ্কাল নজরে আসে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাটি কাটার সময় স্থানীয়দের নজরে আসে সেখানে একটি মাথার খুলি এবং কিছু হাড়গোড় পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশকে খবর দেয়। জামালপুর থানার পুলিশ এসে নর কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়।

জামালপুর থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নর কঙ্কাল বৃহস্পতিবার ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে। পাশাপাশি কিভাবে এখানে মানব কঙ্কাল এলো সেব্যাপারে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.