বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বদলের জল্পনা এখন তুঙ্গে। জেপি নাড্ডার মেয়াদ শেষ। এবার কার হাতে উঠছে দলের শীর্ষ নেতৃত্বের ভার? গুঞ্জন, এই প্রথমবার বিজেপির সর্বভারতীয় সভাপতির আসনে বসতে পারেন একজন মহিলা নেত্রী। সূত্র বলছে, এই সিদ্ধান্তে নাকি রয়েছে আরএসএসেরও সম্মতি।
💥 তিনজনের নাম সামনে—তিনজনই দক্ষিণ ভারত থেকে। নেতৃত্ব, অভিজ্ঞতা আর রাজনৈতিক বুদ্ধিমত্তার বিচারে কে হবেন ফাইনাল মুখ?
🔶 নির্মলা সীতারামন — দেশের অর্থমন্ত্রী, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। দলীয় বৈঠকে সক্রিয় উপস্থিতি, নেতৃত্ব দেওয়ার প্রমাণ বহুবার দিয়েছেন। দক্ষিণে বিজেপিকে আরও শক্ত ভিত দেওয়ার বড় চাবিকাঠি হতে পারেন নির্মলা।
🔶 ডি পুরান্ডেশ্বরী — অন্ধ্র প্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি, বহু ভাষায় দক্ষ, আন্তর্জাতিক মঞ্চে দলের মুখ। ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম মুখ হয়ে উঠে এসেছেন জাতীয় স্তরে।
🔶 বনথী শ্রীনিবাসন — আইনি পেশা থেকে রাজনীতিতে। তামিলনাড়ুর শক্তিশালী মহিলা নেতা। মহিলা মোর্চার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। বর্তমানে বিধায়ক। সংগঠনে দক্ষ এবং জনপ্রিয়।
🟡 বিজেপির নিয়ম অনুযায়ী, “এক ব্যক্তি, এক পদ”— তাই জেপি নাড্ডার নতুন দায়িত্বের পর সভাপতির কুর্সি খালি। সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক বৈঠকে বসেছে শীর্ষ নেতৃত্ব।
⚡ এখন শুধু সময়ের অপেক্ষা—কে হবেন দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রথম মহিলা সর্বভারতীয় সভাপতি? নির্মলা, পুরান্ডেশ্বরী না বনথী?
👉 আপনার মতে কে সবচেয়ে যোগ্য? মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।







