কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের মামলায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তৎপরতার সঙ্গে তদন্ত চালা চ্ছে লালবাজার থানা পুলিশ। ধর্ষণের সময় বাধা পাওয়ায় একাধিকবার নির্যাতিতাকে মাথায় আঘাত করার অভিযোগ উঠে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে।
লালবাজার পুলিশের তদন্তে জানা গেছে, প্রথমে ইউনিয়ন রুমের ওয়াশরুমে নির্যাতিতাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে মনোজিৎ। এরপর সেখানে বাধা পেলে দেওয়ালের সঙ্গে তাঁর মাথা ঠুকে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত মনোজিৎ। তারপর তাঁকে গার্ড রুমে ‘অপহরণ’ করে নিয়ে গিয়ে ফের ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত। এমনকি সেখানেও নির্যাতিতা বাধা দেওয়ায় বিছানার উপর মাথা ঠুকে দেয় মনোজিৎ। যদিও বিছানায় চাদর ও কার্টনের গদি থাকায় মারাত্মক চোট না লাগলেও, গোয়েন্দাদের মতে ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।
এখানেই শেষ নয়। ধর্ষণে বাধা পেয়ে নির্যাতিতাকে হকিস্টিক দিয়ে আঘাত করা চেষ্টাও করে মনোজিৎ। যার ফলে তাঁর বিরুদ্ধে নতুন করে আরো বেশ কয়েকটি ধারায় যোগ করেছে পুলিশ। এই এই বিষয়টা নিয়েও ভিন্ন ভাবে তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
তদন্তে উঠে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে জানা যাচ্ছে ধর্ষণের ঘটনার পর মনোজিৎ বুঝতে পারে থানায় অভিযোগ দায়ের হতে চলেছে। তখনই সে তার এক পরিচিত আইনজীবীর সোনায় থেকে পরামর্শ নেয় কীভাবে নিজেকে ও তার সঙ্গীদের এই মামলা থেকে বাঁচাতে।
কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানিয়েছেন, ঘটনার রাতে গার্ড রুমে ধর্ষণের পর মনোজিৎ ও নির্যাতিতা বেরিয়ে যাওয়ার পর তিনি ঘরের ভিতরে যান মাত্র একবার। ঘুমোননি বলেও দাবি করেন তিনি। পুলিশের দাবি, অভিযুক্তদের কথায় বোঝা গিয়েছে, মনোজিৎ আগেই জানিয়েছিল যে সন্ধ্যার পর তার একাধিক বন্ধু গার্ড রুম ও ইউনিয়ন রুমে মদ্যপানের জন্য আসতে পারে। সেই কারণে গেটে থাকা রেজিস্ট্রার খাতায় নাম না লেখার নির্দেশ দিয়েছিল ‘গুণধর’ মনোযোগ।
পুলিশ সেই রেজিস্ট্রার খাতা বাজেয়াপ্ত করেছে ও তারও তদন্ত শুরু হয়েছে। গার্ড রুমের ভিতরে যেসব বিবরণ নির্যাতিতা দিয়েছিলেন, তার সঙ্গে মিলে গিয়েছে ঘরের তছনছ অবস্থাও। পুলিশ দাবি করেছে, ঘটনার কোনও গুরুত্বপূর্ণ প্রমাণ মুছে ফেলা হয়নি। জোর কদমে চলছে পুলিশের তদন্ত।







