বিনোদন

চলছে গুঞ্জন! আর গুঞ্জন এর মাঝেই সুখবর দিলেন ক্যাটরিনা

নিজস্ব সংবাদদাতা: সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ পরনে বেইজ রঙের ঢিলেঢালা আনারকলি, খোলা চুলে অভিনেত্রীকে দেখেই মা হওয়ার জল্পনা শুরু হয়েছে৷ অতীতেও তাঁকে নিয়ে এই জল্পনা ছিল তুঙ্গে। বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী দেড় বছর হতে চলল। তবে এখনও অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবরই তিনি সামনে আনেননি।

বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ ও তাঁর স্বামী ভিকি কৌশল এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁদের সংসারে প্রথম সন্তান আসছে কি না, তা নিশ্চিত হতে তাঁদের বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

সূত্র মারফত খবর, বেশ কয়েকটি ছবি রয়েছে ক্যাটের ঝুলিতে৷ আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’৷ টাইগার ফ্রাঞ্চাইজির এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ ছবি নিয়ে চর্চা চললেও ক্যাটরিনার চরিত্র নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি৷ ছবির জন্যই কি এই পন্থা বেছে নিয়েছেন ক্যাটরিনা? তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ ইন্ডাস্ট্রির অন্দরের অবশ্য খবর, ছবি নিয়ে দর্শকের উত্তেজনাই জিইয়ে রাখতেই এই পন্থা বেছেছেন নির্মাতারা। এছাড়াও মুক্তির অপেক্ষায় ক্যাটরিনার আরও এক ছবি ‘মেরি ক্রিস্টমাস’-ও। হাতে রয়েছে বেশ কিছু ছবি। ক্যাট-অনুরাগীদের অবশ্য বক্তব্য, ‘বারংবার সন্তান কবে আসছে এই প্রশ্ন না করে সিদ্ধান্ত তাঁকেই নিতে দেওয়া উচিৎ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.