বিনোদন

হাসির আড়ালে লুকিয়ে রাখা যন্ত্রণার কথা তুলে ধরলেন অভিনেতা কার্তিক আরিয়ান

নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ভক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সিনেমার পর্দায়, অথবা বিভিন্ন অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের মুখে একগাল হাসি দেখেছে ভক্তরা। উল্লাস ছাড়া যেন কার্তিককে ভাবতেই পারেন না নেটিজেনরা। বাবা-মায়ের প্রতি কার্তিক আরিয়ানের ভালোবাসার কথাও সকলেই জানেন। সেই কার্তিক আরিয়ানের অতীতে যে কী কষ্ট লুকোনো ছিল তা এতদিন কেউই জানতেন না।

এইবার প্রকাশ্যে এল অভিনেতা কার্তিক আরিয়ানের জীবনে নেমে আসা অন্ধকার সময়ের বর্ণনা। প্রাণাধিক প্রিয় মায়ের শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যানসার। কীভাবে এই রোগের সঙ্গে লড়াই করে আজ সুস্থ হয়েছেন তাঁর মা, কীভাবে অভিনেতা হিসেবে তাকে এবং তাঁর পরিবারকে লড়তে হয়েছে, সেকথা নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন অভিনেতা কার্তিক আরিয়ান।

ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানের মা। অভিনেতার কথায়: এই লড়াই কঠিন ছিল, কিন্তু তাঁর মায়ের ইচ্ছাশক্তির কারণেই বাঁধা পেরিয়ে আসা সম্ভব হয়েছে। কার্তিক জানিয়েছেন তাঁর মায়ের কান্সারে আক্রান্ত হওয়ার কথা জানার পরই তিনি ও তাঁর গোটা পরিবার ভেঙে পড়েছিলেন। কিন্তু নিজের মা’কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন; মায়ের মতো সৈনিকের সহ্য ক্ষমতা, ইচ্ছে শক্তি এবং হাল না ছাড়ার ক্ষমতাকে দেখে অনুপ্রাণিত হয়েছি।সোশ্যাল মিডিয়ায় মায়ের সাথে ছবি পোস্ট করে অভিনেতা কুর্নিশ জানিয়েছেন তাঁর মা’কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.