রাজ্য

পানীয় জলের তীব্র সংকট জামুড়িয়ায় !

নিজস্ব সংবাদদাতা :জামুড়িয়াবাসী  ভুগছে  জল সংকটে । যেখানে কল দিয়ে জল পড়ে না। এমনকি গর্ত করেও পানীয় জল মিলছে না। আর বর্ষাকালে কলের মুখ চলে যায় রাস্তার জলের নিচে। জামুড়িয়ায় এতটাই তীব্র জল সংকট। এই সমস্যা আসানসোল পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ড বোগরা অঞ্চলে ৬ বছর ধরে চলছে । এবার খোদ জামুড়িয়ার তৃণমূল বিধায়ক সরব হলেন পানীয় জলের দাবিতে। আসানসোল পুরনিগম এলাকার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে ।

এবার জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হলেন । তিনি আসানসোল পুরনিগমে আসেন এবং মেয়র বিধান উপাধ্যায়ের কাছে সমস্যার কথা তুলে ধরেন। মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, যতদিন না পর্যন্ত পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করা যায়, ততদিন পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়ে এলাকাবাসীদের জল দেওয়া হবে।

যদিও তীব্র জলের সংকট বাম আমল থেকেই জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে। গ্রীষ্মকাল এলেই এই জল সংকট বাড়ে। জল প্রকল্প হলেও জামুড়িয়ার মানুষজন তেমনভাবে উপকৃত হয়নি বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ ওঠে জলের মেইন লাইনে অবৈধ সংযোগ নিয়ে পাম্প চালিয়ে বহু মানুষ জল টেনে নেয়। যার ফলে অপেক্ষাকৃত প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছয় না জল । তাই আজ পুরনিগম দফতরে এসে মেয়রের সঙ্গে দেখা করারা পর তিনি জানান, “ইতিমধ্যেই শতাধিক ট্যাঙ্কার প্রতিদিন জামুড়িয়ার বিভিন্ন এলাকায় গিয়ে পানীয় জল দিয়ে আসছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়ানো হবে”। প্রসঙ্গত BJP কনভেনর সাধন মাজির অভিযোগ, “এই সমস্যা সমাধানের কোনও চেষ্টাই করেনি পুরনিগম। এই ওয়ার্ডের আগে যিনি কাউন্সিলর ছিলেন তিনি গত পুরবোর্ডের জল বিভাগের মেয়র পরিষদ ছিলেন। তবুও পানীয় জলের সমস্যা সেখানেই রয়ে গিয়েছে”। যদিও সঠিক ব্যবস্থা না হওয়ার কারণে জল পান না জামুড়িয়াবাসীরা ।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.