বিনোদন

আন্তর্জাতিক মঞ্চে গর্বের মুহূর্ত, হলিউড ওয়াক অফ ফেমে দীপিকা পাড়ুকোন

আবারও আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন দীপিকা পাড়ুকোন। ২০২৫ সালের Hollywood Walk of Fame Class-এ মোশন পিকচার ক্যাটাগরিতে জায়গা করে নিলেন এই বলিউড সুপারস্টার।

হলিউড চেম্বার অফ কমার্সের তরফে বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দীপিকার নাম রয়েছে আন্তর্জাতিক তারকাদের পাশে। সেই তালিকায় আছেন ডেমি মুর, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, এমিলি ব্লান্ট, রামি মালেক, টিমোথি চালামেট এবং স্ট্যানলি টুচির মতো নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা।

এই স্বীকৃতির মাধ্যমে দীপিকা হলেন প্রথম সারির সেই ভারতীয় অভিনেত্রীদের অন্যতম, যিনি একাধারে বলিউড এবং আন্তর্জাতিক পরিসরে সমান জনপ্রিয়।

২০১৮ সালে TIME ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পাওয়া, ২০২২ সালে ফিফা বিশ্বকাপে ট্রফি উন্মোচন, ২০২৩ সালে অস্কার মঞ্চে উপস্থাপিকা হওয়া— একাধিক আন্তর্জাতিক মুহূর্তে তিনি ভারতকে প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমানে যদিও কাজের সময় নিয়ে বিতর্কে নাম জড়িয়েছে, তবুও তাঁর প্রতি বিশ্বমঞ্চের আস্থা অটুট। দীপিকার এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত নয়, ভারতের সিনেমা ও সংস্কৃতির জন্যও এক বিরাট সম্মান।

এই স্বীকৃতি আরও একবার প্রমাণ করল, বলিউড এখন শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়— তার ছায়া আজ বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.