বিনোদন

স্বাধীনতা সংগ্রামী রূপে জিত, সুরকার হিসেবে শান্তনু মৈত্র

বিনোদন জগতে বিশেষ করে সিনেমা জগতে প্রতিনিয়ত আসছে নতুন নতুন কনটেন্ট। দর্শকদের জন্য রয়েছে থ্রিলার, কমেডি, হরর, রোম্যান্টিক, ফ্যান্টাসি এর মতো কনটেন্ট। কিন্তু এর সাথে রয়েছে জীবনী সিনেমা। এবার বাংলার বুকে হতে চলেছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের বায়েওপিক। পরিচালক পথিকৃৎ বসু ছবির নাম রেখেছেন‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন বাংলা বিনোদন জগতের অন্যতম অভিনেতা জিৎ।

সূত্রের খবর এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী শান্তনু মৈত্র। শেষ বার তাকে দেবের ‘প্রধান’ ছবিতে সুর দিতে শোনা গিয়েছিল। এ বার অভিনেতা জিতের ছবিতে কাজ করবেন তিনি। শান্তনু বললেন, “প্রথম বার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা— অনন্ত সিংহের যে যাত্রা, তা পড়ে আমি মুগ্ধ।” অপরদিকে পরিচালক বলেন, “এই ছবিতে শান্তনুদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সেটা ভেবেই উত্তেজিত লাগছে।

জানা গিয়েছে, জিৎজ় ফিল্মস ওয়ার্কসের ও নন্দী মুভিজ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। তবে জিতের বিপরীতে কোন অভিনেত্রী থাকছেন তা এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.