অফিস টাইমেই লোকাল ট্রেন মানেই প্রবল মানুষের ভিড়। সেই সময় এই ভিড় ঠেলে যাওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এক্কেবারে দূর্বিসহ হয়ে ওঠে। তাই তাদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ নয়া পদক্ষেপ নিল। কি ব্যবস্থা থাকছে তাদের জন্য?
অফিস টাইম হোক কিংবা সাধারণ যেকোনো সময় যাতে বয়স্ক মানুষেরা যাতে সুরক্ষিতভাবে লোকাল ট্রেনে করে যাতে তাদের গন্তব্য পৌঁছাতে পারে সেই বিষয়টা এবার করতে উদ্যোগী হল রেল কর্তৃপক্ষ। এবার সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য ব্যবস্থা করা হবে ভিন্ন এক কামড়ার। বর্তমানে ভারতের প্রথম ইলেকট্রিক মাল্টিপল ইউনিট রেক তৈরি করেছে সেন্ট্রাল রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এই বিশেষ কামড়ার ব্যবস্থা শুধুমাত্র মুম্বইয়ের সাবার্বান নেটওয়ার্কে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে যাতে এই কামড়া চিহ্নিত করা যায় আলাদা করে ভিনাইল ডিজাইন ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি বদলানো হয়েছে কামড়ার ভিতরে বসার সুবিধাও। এমনকি দুই ও তিন জনের জন্য আলাদা করে বেঞ্চ রাখা হয়েছে যাতে তারা সেখানে আরামদায়কভাবে বসতে পারে। এছাড়াও দরজার সামনে ভারসাম্য রাখতে অতিরিক্ত হ্যান্ডেল, যা নিচু করেই বসানো হয়েছে। যাতে এই হ্যান্ডেলগুলো বয়স্ক যাত্রীদের হাতে আসে। একইসঙ্গে দুই দরজাতেই থাকছে ইমার্জেন্সি ল্যাডার যাতে উঠতে এবং নামতে কোনো অসুবিধার মুখে পরতে না হয়। তবে প্রয়োজন মতো এই কামড়াগুলিতে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এছাড়াও প্রবীণ নাগরিকদের টিকিটে থাকছে বিশেষ ছাড়। যেখানে পুরুষ প্রবীণ যাত্রীদের জন্য ৬০ বছর বা তার বেশি বয়স হলে তাঁরা ৪০% ছাড় পাবেন ট্রেন টিকিটে। আর মহিলা যাত্রীদের বয়স যদি ৫৮ বছরের বেশি হয়, তবে মিলবে ৫০% ছাড়। এই নতুন ব্যবস্থাপনায় উচ্ছ্বসিত প্রবীণ যাত্রীরা। তবে এই পরিষেবা পুরোপুরি ভাবে সব জায়গায় চালু হবে একমাত্র প্রবীণ নাগরিকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেলেই।







