বিনোদন

মন্নত এখন নীরব, ধাক্কা খেলেন শাহরুখ-ভক্তরা ও স্থানীয় ব্যবসায়ীরা

মুম্বইয়ের মায়ানগরীতে এসে যিনি শাহরুখ খানের ‘মন্নত’-এর সামনে একবার উঁকি মারেননি, এমন ভক্ত খুঁজে পাওয়া কঠিন। শুধু ভক্তরাই নন, বহু মুম্বইবাসীর কাছেও এই প্রাসাদোপম বাংলো এক বিশেষ আকর্ষণ। কিন্তু সম্প্রতি সেই চেনা ছবিটা যেন ফিকে হয়ে গিয়েছে।
আসলে, শোনা যাচ্ছে, স্বপ্নের ‘মন্নত’-কে আরও সুন্দর করে তোলার জন্য আপাতত পালি হিলসের এক ভাড়া বাড়িতে সপরিবারে থাকছেন কিং খান। আর এতেই মন খারাপ অগুনতি ভক্তের। শুধু তাই নয়, সরাসরি প্রভাব পড়েছে মন্নতের আশেপাশে গজিয়ে ওঠা ছোট দোকানগুলির ব্যবসায়। আইসক্রিম থেকে শুরু করে নানান স্মারক বিক্রি করা ব্যবসায়ীদের এখন মাথায় হাত।
এতদিন শাহরুখের এক ঝলক পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসতেন মানুষ। সেই ভিড়ে ভালোই বিকিকিনি চলত তাঁদের। কিন্তু এখন রাস্তাঘাট শুনশান। এক আইসক্রিম বিক্রেতা আক্ষেপের সুরে জানালেন, “আগে কত লোক আসত! এখন সবাই জেনে গেছে শাহরুখ নেই, তাই আর তেমন ভিড় করে না।” অন্য এক ব্যবসায়ী তো বলেই ফেললেন, “শাহরুখ আছেন তো মন্নত আছে, না হলে কিছুই নেই!” মন্নতের সম্রাটহীনতায় যেন সত্যিই ছন্দ হারিয়েছে ব্যান্ডস্ট্যান্ড চত্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.