দেশবিশ্ব

অ্যাপলের নতুন সিওও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান

বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসার (COO) পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। জেফ উইলিয়ামসের উত্তরসূরি হিসেবে চলতি মাসের শেষেই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

বর্তমানে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। সংস্থার অপারেশনস বিভাগে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বদানের দক্ষতাকে স্বীকৃতি দিতেই তাঁকে শীর্ষ পদে আনা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাবিহ। তাঁর নেতৃত্বে অপারেশনস বিভাগে আরও উদ্ভাবনীতা ও কার্যক্ষমতা আসবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.