দেশ

কর্নাটকে নিষিদ্ধ বাইক ট্যাক্সি ? কি বলছে হাইকোর্ট !

শহরে বাইক ট্যাক্সির দিন শেষ ! আর চলবে না বাইক ট্যাক্সি ? কর্ণাটক হাইকোর্টের রায়তে বিভ্রান্তি ছড়িয়েছে রাজ্যজুড়ে । রাস্তায় যখন নেমে পড়েছিল বাইক ট্যাক্সি , তখন রায় ব্যাখ্যা করলো কর্ণাটক হাইকোর্ট । আদালত সাফ জানিয়ে দিলো , রাজ্যের কোথাও বাইক ট্যাক্সি চালানোর নির্দেশ দেওয়া হয়নি ।

২০ অগস্ট বিচারপতি বিভূ বাখরু ও বিচারপতি সিএম জোশীর বেঞ্চের তরফে অ্যাডভোকেট জেনারেল শশী কিরণ শেট্টিকে জানানো হয় যে , আদালতের নির্দেশের পরেই , ফের বাইক ট্যাক্সি অপারেটররা রাস্তায় নেমে পড়েছেন । ব্যবসা শুরু করেছেন তারা । তারপর এদিন কর্ণাটক উচ্চ আদালতের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়, “আমরা এমন কোনও অর্ডার দিইনি। যদি ওরা ব্যবসা শুরু করে, তবে আপনারা (রাজ্য) যা ইচ্ছে পদক্ষেপ করতে পারেন।”

প্রত্যুত্তরে অ্যাডভোকেট জেনারেল শশী কিরণ শেট্টি আদালতকে জানান, “কোনও অ্যাকশন নেওয়ার আগে আমাদের দায়িত্ব আদালতকে জানানো।” উত্তরে বিচারপতিদের বেঞ্চ বলে, “আমরা শুধু বলেছি যে কোনও একক ট্যাক্সি চালকের বিরুদ্ধে আগাম পদক্ষেপ করবেন না। অ্যাগ্রিগেটরদের নিয়ে আমরা কোনও পর্যবেক্ষণ রাখিনি।”

উল্লেখ্য , হাই কোর্টের নির্দেশে কর্নাটকে বন্ধ হয়েছে বাইক ট্যাক্সি চালকদের ব্যবসা। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওলা, উবার, র‌্যাপিডোর মতো এগ্রিগেটররা আদালতের দ্বারস্থ হয়েছিল । কিন্তু বুধবার যখন কর্নাটক হাইকোর্টে রাজ্য সরকার জানায় যে , সিদ্ধান্ত নেওয়া হবে বাইক ট্যাক্সির ব্যবসা নিয়ে , তখনই পরেরদিন দেখা যায়, একাধিক এগ্রিগেটর অ্যাপ , আবার বাইক ট্য়াক্সি পরিষেবা দিচ্ছে। দেখা যাচ্ছে ফের রাস্তায় নেমে পড়েছে বাইক ট্যাক্সি । উল্লেখ্য , রাজ্য সরকারকে এই বিষয়ে নীতি স্তরে পর্যালোচনা করা যায় কিনা , তা দেখার জন্য একমাস সময় দেওয়া হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.