চিরাচরিত ঐতিহ্য ও প্রথা মেনে আজও সাড়ম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ বাড়ির মা জগদ্ধাত্রী। রাজ্যপাটের দিন কবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা, সেই রীতি-নীতি। রাজবাড়ীর জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর। রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে।কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করেন। তবে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর উৎপত্তি বলে সকলেই জানেন। তাই আজও রীতি ও প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের সমগ্র বারোয়ারী পুজো উদ্যোক্তারা তাঁদের প্রতিমা নিয়ে রাজবাড়ী স্পর্শ করে তারপরেই জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয়। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা অনন্য। প্রতিমা অনেকটাই ভিন্ন। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী সিংহের বদলে দাবা ঘোড়ার উপর উপবিষ্ট থাকেন। প্রতিমা দেখতেও একেবারে অনন্য। আর সব প্রতিমার চেয়ে আলাদা। তাই কৃষ্ণনগরে এসে কেউ রাজবাড়ী স্পর্শ না করে চলে যায় না। রাজবাড়ী থেকেই এই জগদ্ধাত্রী পূজার উৎপত্তি বলে জানা যায়।
Read Next
November 14, 2026
উৎসবের আবহে রাহুলকে নিশানা: বিহারবাসী ও হিন্দুদের অসম্মানের অভিযোগ তুলে সরব বিজেপি
November 9, 2026
মাধ্যমিক পাশেই ডাক বিভাগে চাকরির সুযোগ! ২৪টি পদে নিয়োগ, বেতন ৬৩ হাজার টাকা পর্যন্ত
November 9, 2026
এবার রাজ্যের স্কুলে স্কুলে ইসকনের রান্নাঘর! মিড-ডে মিল নিয়ে বড় পরিকল্পনা শিক্ষা দপ্তরের
November 9, 2026
পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো, ফিরহাদ-অরূপদের দেখা নেই! কারা হাজির হলেন কালীঘাটের বাড়িতে?
October 27, 2026
এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জয়, এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় নভদীপ সিং!
October 24, 2026
রোজকার ডিমের ঝোল নয়, সন্ধের জলখাবারে বানান ঝালঝাল এগ মাঞ্চুরিয়ান! রইল সহজ রেসিপি
Related Articles
Check Also
Close
-
টেট পরীক্ষার্থীদের নিয়োগের দাবীতে আবারো বিক্ষোভ রাজপথেNovember 24, 2023







