দেশ

তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন ! বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হবে ভারতীয়দের ! এমনই বার্তা , দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । জাতীয় মহাকাশ দিবসে নরেন্দ্র মোদী ঘোষণা করলেন , নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার কাজ করছে আমাদের দেশ।

উল্লেখ্য , কিছুদিন আগেই , আন্তর্জাতিক স্পেস স্টেশনের অভিযান থেকে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। তাঁর সাফল্যের কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী এদিন জানান, ভারতীয় মহাকাশচারীদেরও টিম তৈরি হবে । তিনি দেশের যুব প্রজন্মকে উদ্বুদ্ধ করেন মহাকাশ অভিযানে অংশ নেওয়ার জন্য ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন , “আজ ভারত দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।”

শুভাংশু এর সাফল্যের কথা উল্লেখ করেও প্রধানমন্ত্রী এদিন বলেন , “তিন দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উত্তোলন করে গোটা দেশবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে। যে মুহূর্তে ওঁ আমায় তিরঙ্গা দেখাচ্ছিল, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”

নরেন্দ্র মোদী আরো বলেন , “গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের যুব প্রজন্মের অগুনতি স্বপ্ন ও সাহস দেখেছি। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারতের মহাকাশচারীর পুল তৈরি করব। আজ স্পেস ডে-তে আমি যুব প্রজন্মকে এই পুলে সামিল হতে, ভারতের স্বপ্নকে ডানা দিতে আহ্বান জানাচ্ছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.