Uncategorized

পিংলার আগরআড়ায় পূজোকে কেন্দ্র করে মেধা অন্বেষন পরীক্ষায় ভীড় ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

বাঙালীর বারো মাসে তেরো পার্বন। পঞ্জিকা অনুযায়ী কালী পূজো সদ্য সমাপ্ত হলেও, কালী পূজোর রেশ এখনো কাটেনি। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার আগরআড়ায় গতকাল থেকে শুরু হয়েছে কালী পূজা। পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গত কয়েক বছর থেকে শুরু হয়েছে মেধা অন্বেষন পরীক্ষা। উদ্যোক্তারা জানায় ১৭ বছর ধরে পূজো শুরু হলেও পূজোকে ঘিরে এই পরীক্ষা বিগত ৭ বছর ধরে হয়ে আসছে। বর্তমান বছরেও তার ব্যাতিক্রম নয়। পরীক্ষাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই বহু দূরদূরান্ত থেকে ভীড় করে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। বর্তমান বছরে প্রায় ৭০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহন করে। আয়োজক কমিটির সদস্যরা জানায় গ্রামাঞ্চলে ছাত্রছাত্রীদের মধ্যে মেধার উন্মেষ ঘটাতেই তাদের এই আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.