বিনোদন

শ্যুটিং শেষে ওটিটির পর্দায় ঝড় তুলেতে প্রস্তুত ‘আবার প্রলয় ২’

বহুদিন ধরেই ওটিটির দুনিয়ায় দুধে অফিসারের চরিত্রে জনপ্রিয়তা পেয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এবার ওয়েব সিরিজের পর বড় পর্দাতেও পরিচালক রাজ চক্রবর্তী হাত ধরে হোক কলরব সিনেমার মাধ্যমে সকলের মন জয় করেছেন অভিনেতা। এবার ফের ওয়েব সিরিজের দুনিয়ায় দাপট দেখাতে আসছে স্পেশাল ব্রাঞ্চ অফিসার অনিমেষ দত্তের চরিত্রে শাশ্বত। সামনে এলো ওয়েব সিরিজ মুক্তির তারিখ।

সম্প্রতি বাংলার ওটিটি দুনিয়ায় ঝড় তোলা অন্যতম ওয়েব সিরিজ হল আবার ‘প্রলয়’। এই সিরিজের প্রথম গল্প শোনা গিয়েছিল প্রলয় ওয়েব সিরিজের মাধ্যমে। পরবর্তীতে সেই গল্প এগিয়ে নিয়ে যায় ‘আবার প্রলয়’ সিরিজ। এবার জি5-এর পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন অর্থাৎ ‘আবার প্রলয় ২’। সেখানেও এবার পর্দা কা পাবেন অনিমেষ দত্তের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। সম্প্রতি সময়ে এই চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ দর্শক মহলের একাংশ। এই ওয়েব সিরিজ শ্যুটিং ফ্লোরে যেতেই মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছিল। এবার অবশেষে জি ফাইভে আলোড়ন ফেলতে চলেছে এই ওয়েব সিরিজ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে অন্যতম প্রতীক্ষিত ওয়েব সিরিজের মুক্তির তারিখ। যেখানে এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার অনিমেষ দত্তের ঘরণীর চরিত্রে ধরা দেবেন জুন মালিয়া। পাশাপাশি এই ওয়েব সিরিজের মোশন পোস্টারে দেখা গিয়েছে ৩ জন দুষ্কৃতি পালানোর চেষ্টা করছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে পুলিশের গাড়ির সাইলেনের আওয়াজ। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে সেখানে দৃশ্যমান এই ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার তারিখ। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২৭ তারিখেই জি ফাইভে স্ক্রিনিং শুরু হবে এই দাপটে ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.