জেলা

বিদ্যুত সারাতে গিয়ে বিদ্যুৎ কর্মীদের মারধর করল কয়েকজন ব্যক্তি চাঞ্চল্য এলাকায়

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর, এরপরই এদিন বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পূর্বস্থলী থানা পুলিশ গিয়ে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে। জানা গিয়েছে পূর্বস্থলীর মোবাইল ভ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার কল পেয়ে এদিন রাতের বেলেয় ভোল্টেজের উখড়া এলাকায় একটি ট্রান্সফরমার সারাতে যায়। ট্রান্সফরমার সারাতে গিয়ে ট্রান্সফরমার কোন সমস্যা না পেয়ে, ট্রান্সফরমার লোড মাপতে যাবার সময় হঠাৎই কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় তিনজন গুরুতর জখম বাপ্পা পাল, বিকাশ দাস এবং রতন রায়। ঘটনায় সকলেই পূর্বস্থলীর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে এদিন পূর্বস্থলীর SM ইন্দ্রনীল দেবনাথ তিনি বলেন আমাদের কর্মীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। পূর্বস্থলী থানা পুলিশ তাদেরকে গিয়ে উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.