২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মঞ্চে চলছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঠিক তখনই আচমকা তৈরি হয় চাঞ্চল্য। অ্যাম্বুলেন্সে করে সভাস্থলে ত্যাগ করেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। পাশাপাশি বেরিয়ে পাশাপাশি বেরিয়ে যেতে দেখা যায় একাধিক নেতৃত্বকে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শেষ হওয়ার পরে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা শুরু করেন। ঠিক তখনই সেই সবার স্থলে ঘটে যায় একের পর এক ঘটনা। তবে এই সমস্ত ঘটনার কিছুক্ষন আগে অসুস্থ বোধ করায় সভাস্থল ছাড়তে দেখা যায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। তবে এখানেই থামেনি পরিস্থিতি।
প্রচন্ড গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে অসুস্থ হয়ে যায় একাধিক তৃণমূল নেতা-নেত্রী। আচমকা অসুস্থ হয়ে অচেতন হয়ে যান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তড়িঘড়ি তাকে অ্যাম্বুলেন্সে করে সবার স্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বর্ধমান দুর্গাপুরের সাংসদের সেই অ্যাম্বুলেন্সে দেখা যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রকে। এরপর অসুস্থ হতে দেখা যায় তৃণমূল নেতা মদন মিত্রকে। যার ফলে এবারের একুশে জুলাইয়ের মঞ্চে সভা চলাকালীন বেশ অস্থিরতা দেখা যায়।







