বিনোদন

কাজল-টুইঙ্কল একসঙ্গে আসছেন টক শোতে, “টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল” আসছে প্রাইম ভিডিয়োয়

এবার একই মঞ্চে দেখা যাবে নব্বই দশকের দুই জনপ্রিয় অভিনেত্রী, কাজল ও টুইঙ্কল খান্নাকে। যদিও তারা কোনও নতুন সিনেমার জন্য একসঙ্গে আসছেন না বরং এবার একসঙ্গে সঞ্চালনা করবেন একটি টক শো যার নাম “টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল”। অনুষ্ঠানটি খুব শীঘ্রই স্ট্রিমিং হতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিয়োয়। মঙ্গলবার প্রাইম ভিডিয়োর তরফ থেকে প্রকাশিত একটি প্রোমোশনাল পোস্টে দেখা যায়, কাজল ও টুইঙ্কল একসঙ্গে অবাক মুখে তাকিয়ে আছেন পর্দার দিকে। পোস্টের ক্যাপশনে লেখা,”তারা তো চা খেয়ে নিয়েছেন, কিন্তু মিস করার মতো রয়েছে আরও অনেক কিছু!”

এই ঘোষণায় দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। দুই জনপ্রিয় অভিনেত্রীকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন নব্বইয়ের দশকের দর্শকরা। অনেকেই মনে করছেন, করণ জোহরের “কফি উইথ করণ”-এর পর এবার এই নতুন টক শো হতে চলেছে আরও জমজমাট। অনুষ্ঠানে অতিথি হিসেবে কাদের দেখা যাবে, তা এখনও প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই দাবি উঠেছে, প্রথম এপিসোডেই যেন হাজির হন অজয় দেবগন ও অক্ষয় কুমার।

উল্লেখ্য, কাজল সম্প্রতি অভিনয় করেছেন ‘মা’ ছবিতে, যা গত ২৭ জুন মুক্তি পেয়েছে। এছাড়াও তাঁর অভিনীত ‘সরজমিন’ মুক্তি পেতে চলেছে ২৫ জুলাই জিও হটস্টারে। অন্যদিকে টুইঙ্কল খান্না এখন সিনেমা থেকে দূরে থাকলেও লেখিকা হিসেবে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে কবে থেকে এই শো সম্প্রচারিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আপাতত দর্শকের অপেক্ষা শুরু হয়েছে, কবে আসবে “টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.