জেলা

বাঘ মানুষের খন্ড যুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী কালিপদ

সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী, খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালিপদ মণ্ডল নামে ঐ মৎস্যজীবী। গোসাবার ছোট মোল্লাখালি ৯ নম্বর গ্রামের বাসিন্দা তিনি। তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ, কাঁকড়া ধরার উদ্দেশ্যে। শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমনের শিকার হন। সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালিপদকে। শনিবার রাতেই তাঁকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রবিবার সকালে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.