সীমান্তে পুলিশের জালে ১৭ বাংলাদেশী ! ধৃতদের মধ্যে মহিলা , পুরুষ সহ রয়েছে শিশুরাও। তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা তিন বছর ধরে , অবৈধভাবে , ভারতে থাকছিল বলে অভিযোগ। কোনো বৈধ পরিচয়পত্রও ছিল না তাদের কাছে। ঘটনা উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের তেঁতুলিয়ার। পুলিশ তাদের গ্রেফতার করতেই শোরগোল পরে গিয়েছে এলাকায়।
১৭ জন বাংলাদেশীদের ওই দল টি এদিন তেঁতুলিয়া থেকে অটোতে উঠে পালানোর চেষ্টায় ছিল বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে , তাদের পাকড়াও করে পুলিশ। একটানা জিজ্ঞাসাবাদ করে জানা যায় , তাদের আসল পরিচয়ও। পাশাপাশি , একাধিক অসঙ্গতি ধরা পরে ধৃতদের বক্তব্যেও। জানা গিয়েছে , ওই ১৭ জন বাংলাদেশীর মধ্যে ছিল ৫ জন পুরুষ , ৬ জন শিশু ও ৬ জন মহিলা।
ওই ১৭ জনকে এদিন তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে । জানা গিয়েছে , পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় ।পাশাপাশি ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা , সেবিষয়েও খতিয়ে দেখতে চাইছে পুলিশ ।







