নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলীর স্টেশন লগ্ন একটি অনুষ্ঠান হলে সাংগঠনিক বৈঠক করতে বুধবার হাজির হয়েছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এদিনের সাংগঠনের বৈঠক থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাটোয়া সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত চারটি বিধানসভার কর্মীদের বার্তা দেন, পাশাপাশি চৌরঙ্গী এলাকায় পূর্বস্থলী উত্তর বিধানসভার কৃষকদের নিয়ে কৃষক সম্পর্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, এই রাজ্যটি কেন্দ্রের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলছে বারবার, সেটা ঠিক নয়। এজি রিপোর্ট না দিলে কেন্দ্র টাকা তো আটকাবেই। পাশাপাশি তিনি রাজ্যে কেরালা স্টোরি বন্ধ প্রসঙ্গে বলেন, সেন্সর বোর্ড ঠিক করে কোন ছবি চলবে কোন ছবি চলবেনা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা! মহিলা অত্যাচারের উপর একটি ছবি নিষিদ্ধ করা ঠিক নয়। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের পঞ্চায়েত নির্বাচন বলে আলাদা কোন বৈঠক নয়, সারা বছরই কর্মীদের নিয়ে বৈঠক চলছে। কোভিডের সময়ও কর্মীরা মানুষের পাশে থেকেছেন, আগামী দিনেও বিজেপি কর্মীরা মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।
Read Next
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
Related Articles
Check Also
Close







