রাজ্য

সেপ্টেম্বরেই স্পেন সফরে মুখ্যমন্ত্রী, ‘বেঙ্গল বিজনেস সামিট’এ কি এবার বিদেশী বিনিয়োগ ?

নিজস্ব সংবাদদাতা : বাইশ সালে বাংলায় বিদেশি বিনিয়োগের প্রস্তাব মিলেছিল ৩.১৪ লক্ষ কোটি টাকা। এই বছরে আরও অধিক প্রস্তাব আসবে বলেই আশা রাজ্য সরকারের। আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় হবে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।’‌ তার প্রস্তুতি বৈঠক সম্পন্ন হল রাজধানীতে। সেখানে থাকা ৪০ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

বিশেষভাবে উল্লেখ্য, আগামী মাসে তথা সেপ্টেম্বরে ইউরোপ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে সেপ্টেম্বর মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে হতে পারে মমতার সেই সফর। সম্ভবত স্পেনে যাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় আসার পরবর্তীতে উঠে গিয়েছে কর্মনাশা বনধ, জমি অধিগ্রহণ সমস্যার মধ্যেই পড়ে না, এহেন মন্তব্যই করেন অমিত মিত্র। তিনি জানান, এবারের বাণিজ্য সম্মেলনে কেন্দ্রীয় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। এই বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে নয়াদিল্লি, চেন্নাই, চণ্ডীগড় এবং মুম্বইয়ে রোড-শো করার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.