প্রোমোটার মারধর কাণ্ডে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
ধৃতদের নাম রমেন মন্ডল ও শুভেন্দু মন্ডল। সোমবার তাদের বারাসাত আদালতে তোলা হয়।তিনদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত।
প্রোমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে বিধাননগর পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আহত প্রোমোটার।
এরপর দুজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তী সহ বাকিদের খোঁজে তাদের বাড়িতে যায় পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার আসে পুলিশ। কাউন্সিলরকে বাড়িতে না পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে বাড়ির দেওয়ালে নোটিশ লাগিয়ে দেওয়া হলো। তাকে বাগুইআটি থানায় দেখার করার কথা বলা হয়েছে। প্রোমোটার কিশোর হালদারকে মারধর কেসে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বাগুইআটি থানার পুলিশ উল্লেখ রয়েছে নোটিশে।।।







