মঙ্গলবার সাত সকালে বেলুড় থানার ঘুসুড়িতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ৯০ ঘুসুড়ি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে তিন – চার জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে ।রাসমনি অ্যাপার্টমেন্টের চারিদিক কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে।ঘরের ভেতর কোন আবাসিককেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ।সে কয়লার ব্যবসায়ী ।
আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ীর সহযোগী হিসাবে কাজ করত কৈলাস সরাফ।







