বিনোদন

২৬-এর দুর্গোৎসবে পর্দায় ফিরতে চলেছে বাংলার নস্টালজিয়া ‘দেশু’ জুটি

২০১৩ সালে শেষবার স্বাভাবিক ছন্দে বড়পর্দায় দেখা গিয়েছিল দেব-শুভশ্রী জুটিকে। খোকা ৪২০ ছিল তাদের জুটির শেষ ছবি। পরবর্তীতে অবশ্য ২০১৫ সালে তারা সম্পন্ন করেন ‘ধূমকেতু’ সিনেমার শ্যুটিং। তবে সেই সিনেমা মুক্তি পেয়েছে ২০২৫ সালে। সেই সময়ও তিক্ততা ও বিতর্ক পিছু ছাড়েনি। তবে সমস্ত মনোমালিন্য ভুলেই শুধুমাত্র দর্শকের আবেগকে প্রাধান্য দিয়ে ফের বড় পর্দায় জুটি বাঁধবে ‘দেশু’ জুটি।

২০১৫ সালে বহু অপেক্ষাকৃত সিনেমা ‘ধূমকেতু’ শ্যুটিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতার কারণে থমকে যায় ছবি মুক্তি। অবশেষে ১০ বছর পর ২০২৫ এর স্বাধীনতা দিবসে বড় পর্দা কাপায় এই সিনেমা। এমনকি ১০ বছর পরেও এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলে দেয়। ভারতীয় সিনেমায় রীতিমতো ইতিহাস গড়েছে দেব-শুভশ্রী অভিনীত এই প্রতীক্ষিত সিনেমা। যদিও সমস্ত মান-অভিমান ভুলে দর্শকের আবেগের সাড়া দিয়ে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে নৈহাটির মন্দিরে একসঙ্গে ধরা দিয়েছিলেন দুই তারকা। তবে তারপরেও যেন তাদের মধ্যে তিক্ততা শেষ হয়নি। বহু জটিলতা দূরে সরিয়ে রেখে এবার ফের তারা পর্দায় ধরা দেবেন।

পুরনো ইনোসেন্স চেহারা হারিয়ে গেছে, এই নিয়ে নায়ক-নায়িকার মধ্যে বিতর্ক ডানা বাঁধে। দুই তারকার ব্যক্তিগত সাক্ষাৎকারে সেই সমস্ত বিষয়ে উঠে আসে। তবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সদ্যোজাত পুত্র নিষাদের অন্নপ্রাশনে এই দুই তারকা সম্মুখীন হয়। সেখানেই নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে মনোমালিন্য মিটিয়ে ফেলেন দুই তারকা। এরপরেই নতুন বছর পরতেই নতুন চমক আনলেন তাঁরা। ফের ২০২৬-এর দুর্গোৎসবে বড় পর্দায় ফিরবে পুরনো নস্টালজিয়া। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ঘোষণা করলেন স্বয়ং তারকা দেব। এখনো পর্যন্ত গুঞ্জন চলছে এই চমক দেখা যেতে পারে খাদানের দ্বিতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘খাদান ২’। দেবের নতুন বছরের তিনটি ধামাকার মধ্যে এটি যে অন্যতম তার বলার অপেক্ষা রাখেনা। তবে কোন সিনেমায় এই চমক থাকতে চলেছে, সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.