ইমরান খানের গ্রেপ্তার পাকিস্তানে অশান্তি সৃষ্টি করছে, তার দল পিটিআই দেশব্যাপী বন্ধের ডাক দিয়েছে। সরকার ইসলামাবাদ জুড়ে ১৪৪ ধারা জারি করেছে। ইমরানের সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরের বাইরে বিক্ষোভ করছে। লাহোরে সেনা কমান্ডারদের বাসভবনের প্রাঙ্গণেও প্রবেশ করছে তারা। পরিস্থিতি তীব্র।
লাহোর, করাচি-সহ এলাকাবাসী রাজপথে অবরোধ ও বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পিটিআইরা কর্মীরা। পুলিশ সামাল দিতে কাদুনে গ্যাস, জলকামান, প্রয়োগ করেছে। এদিন উত্তরেজিত জনতাকে স্লোগান দেখাতে, ‘কাহা থা ইমরান খান কো না ছেড়না’। ইমরানের সমর্থনকারীরা পাথর ছুড়তে থাকে সেনা শিবিরেকরতে। এই প্রথম এই ধরনের প্রতিবাদের সাক্ষী হল। পাক সেনার সদর দপ্তর।
ইমরান মঙ্গলবার লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান এবং বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে নিজেকে পরিচয় দেওয়ার পরে অবিলম্বে পাকিস্তান রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে। তার আইনজীবী ও নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়। পিটিআইয়ের সিনিয়র নেতা শিরীন মাজারি এহেন বিবরণই দিয়েছেন। ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ধর্ম অবমাননা, সহিংসতা প্ররোচনা এবং সন্ত্রাসের অভিযোগ সহ মোট ১২১টি মামলা রয়েছে।







